মসজিদ কমিটি
শিবচরে তারাবিতে নিয়মিত ৪০ মুসল্লিকে পুরস্কৃত করল মসজিদ কমিটি
মাদারীপুরের শিবচরে পবিত্র মাহে রমজান উপলক্ষে তারাবির নামাজে নিয়মিত অংশগ্রহণকারী মুসল্লিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করেছে শিবচর পৌর সুপার মার্কেট মসজিদ কমিটি। পুরো রমজান মাসজুড়ে জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায়কারী ৪০ জন মুসল্লিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।